• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

গোপালকে দিল্লি পাঠিয়ে, গোপালগঞ্জকে আবুসাইদগঞ্জ বানাতে হবে: রাশেদ প্রধান

প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ৮:৪১
আপডেট: বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ৮:৪১

গোপালকে দিল্লি পাঠিয়ে, গোপালগঞ্জকে আবুসাইদগঞ্জ বানাতে হবে: রাশেদ প্রধান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, “দিল্লির আশ্বাসে ফ্যাসিবাদী আওয়ামী শক্তি এখনও আস্ফালন করে। পুলিশ হত্যার বিচারের কথা বলে নিজেরাই পুলিশের ওপর হামলা করে। এই দেশ এখন দিল্লির মুখ্যমন্ত্রী খুনি হাসিনার নয়, এই দেশ এখন মুগ্ধ, ওয়াসিম, আবু সাঈদের। দেশবাসী প্রস্তুত হোন, গোপালকে দিল্লি পাঠিয়ে, গোপালগঞ্জকে আবুসাইদগঞ্জ বানাতে হবে।”

মঙ্গলবার (১৬ জুলাই) রংপুরের পায়রা চত্বরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে’ জাগপার মাসব্যাপী কর্মসূচির ১৬তম দিনে গণসংযোগ, লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল শেষে পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে জাগপা নেতারা শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেন।

রাশেদ প্রধান বলেন, “গোপালগঞ্জে দফায় দফায় সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ পুলিশ, ইউএনও ও এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে আবারও প্রমাণ করেছে, আওয়ামী লীগের অপরাজনীতি দেশের মানুষের বিরুদ্ধেই। শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকীতে আমাদের শপথ নিতে হবে—খুনি হাসিনা ও তার দোসরদের গণহত্যার বিচার, দল হিসেবে আওয়ামী লীগের বিচার এবং হিন্দুস্তানের আধিপত্যবাদ রুখে দেওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।”

তিনি আরও বলেন, “ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবিতে দেশব্যাপী গণসংযোগ চলছে। পাশাপাশি, আগামী ৬ আগস্ট খুনি হাসিনাকে ভারত ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি পালিত হবে।”

পথসভায় আরও বক্তব্য রাখেন জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, শামীম আকতার পাইলট, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, পঞ্চগড় জেলা সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক ইমরুল কায়েস রুপম, রংপুর জেলা সমন্বয়ক সালাহউদ্দিন আহমেদ লিটন, গাইবান্ধা জেলা সভাপতি জাহিদুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা সভাপতি মো. জামাল উদ্দিন এবং নীলফামারী জেলা সাংগঠনিক সম্পাদক শাহাবুর রহমান সাবু প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com