• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ছাত্র-জনতার শাহবাগ মোড় অবরোধ

প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ৮:৫১
আপডেট: বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ৮:৫১

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্র-জনতা।

বুধবার (১৬ জুলাই) বিকাল সোয়া ৫টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা।

এ সময় ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দিব রক্ত’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’সহ নানা স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা।

দাবির বিষয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুকী এহসান বলেন, আজকে গোপালগঞ্জে প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের ব্যর্থতার কারণেই আমাদের সহযোদ্ধাদের ওপর আওয়ামী লীগের লোকজন হামলা করার সাহস দেখিয়েছে। প্রশাসনের এ ব্যর্থতার প্রতিবাদে আমাদের আজকের এই অবরোধ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম