• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সুনামগঞ্জ শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ ছাত্র-জনতার

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ ১২:৫৯
আপডেট: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ ১২:৫৯

96555985

সুনামগঞ্জ শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ ছাত্র-জনতার

সুনামগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলা ও ভাঙচুরের ঘটনায় সুনামগঞ্জ শহরে অবরোধ কর্মসূচি পালন করেন ছাত্র-জনতা।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে সুনামগঞ্জ পৌর শহরের ট্রাফিক পয়েন্টে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় তারা গোপালগঞ্জে হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত সময়ে গ্রেফতারের পাশাপাশি ছাত্রলীগকে প্রতিহত করার আহ্বান জানান।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- এনসিপির সুনামগঞ্জের প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা সুমন, যুগ্ম সমন্বয়ক আবু সালেহ নাসিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম, জেলা প্রকাশনা সম্পাদক রাকাব আহমেদ শিশির, সুনামগঞ্জ সরকারি কলেজ সভাপতি রাশেদুল হক জিসান, সদস্য ইলিয়াস আহমদ প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- এনসিপির সদস্য ফয়ছল আহমদ, জুলফাস খান, আরিফুল ইসলাম জোহান, মেহেদী হাসান সাকিব, শবনম দ্দুজা জোতি, জিহান জুবায়ের, রেদুয়ানুল হক নিহাল, সাব্বির আহমেদ সাইমন আহমেদ, নাইম আহমেদ অন্তর প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com