• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপিতে কোনো বেইমান নেই, এ দল ইমানদারদের : সোহেল

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ ২:০৬
আপডেট: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ ২:০৬

985429

বিএনপিতে কোনো বেইমান নেই, এ দল ইমানদারদের : সোহেল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
‘বিএনপিতে কোনো বেইমান নেই’ বলে দাবি করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বুধবার বিকালে (১৬ জুলাই) ঢাকার দোহার উপজেলার কালেমা চত্বরে উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য পদ ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘এ দল ইমানদারদের। কোনো রাজনৈতিক দল করতে হলে এ দল করা উচিত। নানামুখী ষড়যন্ত্রের মাঝেও বিএনপি গণমানুষের দল। এ দলে যেন কোনো অপশক্তি সদস্য হতে না পারে। তাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।’

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। তিনি বলেন, আওয়ামী লীগ হলো ফ্যাসিষ্ট দল। এ দলের নেতারা কিভাবে দেশ ছেড়ে ভারতে পালিয়েছে আপনারা জানেন। ’

উপজেলা বিএনপর সভাপতি নজরুল ইসলাম মেছেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম সঞ্চলনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সিনিয়র নেতা নুরুল ইসলাম বেপারী, পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাসেম বেপারী প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com