• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এনসিপির নতুন কর্মসূচি ঘোষণা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ ১০:৩৬
আপডেট: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ ১০:৩৬

98545789

এনসিপির নতুন কর্মসূচি ঘোষণা

ছবি:সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে তিন দফা দাবিতে আগামীকাল শুক্রবার বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করা হয়। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এর আয়োজন করে।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে এই সমাবেশ করবে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।

তাদের দাবিগুলো হলো- গোপালগঞ্জে দায়িত্বরত গোয়েন্দা সংস্থার সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া, ভিডিও ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা এবং বাকি জেলাগুলোতে এনসিপির পদযাত্রার নিরাপত্তা আরও জোরদার করা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com