• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ময়মনসিংহে শুরু হচ্ছে গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম- সাগর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট

প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ ৩:৪১
আপডেট: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ ৩:৪১

9622258

ময়মনসিংহে শুরু হচ্ছে গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম- সাগর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট

স্টাফ করেসপন্ডেট, ময়মনসিংহ :

ময়মনসিংহে জিয়া ট্যালেন্ট হান্ট এর উদ্যোগে ২০২৪ জুলাই- আগষ্ট গনঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম- সাগর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর পোস্টার উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ স্টেডিয়ামের হলরুমে টুর্নামেন্টের পোস্টার উম্মোচন ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষকদলের আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার ১ নং সদস্য এনামুল হক আকন্দ লিটন।

9662225896

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিয়া ট্যালেন্ট হান্টের আহ্বায়ক ও সদ্য বিদায়ী দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়া ট্যালেন্ট হান্টের সদস্য সচিব ও দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: আল মুজাহীদুল হক প্রিন্সসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে লিটন আকন্দ বলেন,এখন মানুষ বিশেষ করে শিক্ষার্থী ও যুবকরা খেলাধুলা বাদ দিয়ে মাদকের দিকে দাবিত হচ্ছে। ওয়ার্ডে ওয়ার্ডে যদি বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হতো তাহলে কিন্তু তারা খেলার মাঠেই পড়ে থাকতো।আমরা চেষ্টা করব প্রতি ওয়ার্ডে ও জেলায় বিভিন্ন ধরনের খেলার আয়োজন করার জন্য। আমাদের এ টুর্নামেন্টের মূল লক্ষ্য হচ্ছে রাজনৈতিক মতানৈক্য দূর করে মাঠ থেকে খেলোয়াড় তৈরী করা। তিনি টুর্নামেন্ট পরিচালনা করতে সকলের সহযোগিতাও চেয়েছেন।

98569 2

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাতীয় দলের সাবেক ক্রিকেটার হারুন উর রশীদ লিটন, জাকির হোসেন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কোচ মামুনুর রশীদ তারাসহ সাবেক খেলোয়াড়বৃন্দ ।

এ সময় গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com