• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৪৭৫ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ ১১:১২
আপডেট: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ ১১:১২

9666685

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৪৭৫ জনের বিরুদ্ধে মামলা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এতে ৭৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও প্রায় ৪০০ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সকালে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক আলী আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।

এ ঘটনায় এখন পর্যন্ত অর্ধশতাধিক দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

তিনি বলেন, জড়িত অন্যদের গ্রেপ্তার করতে একাধিক টিম কাজ করছে।

উল্লেখ্য, গত বুধবার গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভা ভণ্ডুল করতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের শত শত নেতাকর্মী হামলা চালায়। পরে তারা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। দিনভর চলা সংঘর্ষে পাঁচজন নিহত হন।

এ ছাড়া আহত হয়েছেন পুলিশ ও সাংবাদিকসহ শতাধিক লোকজন। এ ঘটনার দুই দিন পর আজ শুক্রবার পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com