• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

স্লোগানে স্লোগানে উত্তাল রাজধানীর প্রধান সড়কগুলো, দলে দলে সমাবেশে যাচ্ছেন নেতাকর্মীরা

প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫ ২:৫০
আপডেট: শনিবার, ১৯ জুলাই, ২০২৫ ২:৫০

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে দলে দলে নেতাকর্মীরা জামায়াতের জাতীয় সমাবেশের দিকে যাচ্ছেন। রাজধানীর সড়কে সড়কে দাঁড়িপাল্লার স্লোগান দিচ্ছেন তারা। সাত দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে দলটি।

শনিবার (১৯ জুলাই) ফজরের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের বিভিন্ন দিক থেকে হাজার হাজার নেতাকর্মীকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে দেখা যায়।

রাজধানীর সংসদ ভবন এলাকায় ঢাকার বাইরে থেকে আসা পরিবহনগুলো রেখে পায়ে হেঁটে জামায়াতের নেতাকর্মীরা সমাবেশের দিকে রওনা হতে দেখা গেছে। নেতাকর্মীদের অনেকের হাতে তাদের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা শোভা পাচ্ছে। দাঁড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্বলিত টি-শার্ট, পাঞ্জাবি পরে এসেছেন হাজার নেতাকর্মী।

পাবনা থেকে আসা জামায়াত নেতা আবুল হোসেন বলেন, আমাদের জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দিতে এসেছেন। আমরা সরাসরি বাস ভাড়া করে এসেছি। জাতীয় সংসদ ভবনের পাশ গাড়ি রেখে আমরা হেঁটে সমাবেশস্থলে যাচ্ছি। দীর্ঘদিন পরে দলের সমাবেশে যোগ দিতে পেরে নিজেদের স্বাধীন মনে হচ্ছে।

ময়মনসিংহ থেকে সমাবেশে যোগ দিতে আসা হাফেজ মোহাম্মদ বলেন, বিগত স্বৈরাচারের স্বেচ্ছাচারিতার কারণে আমাদের দলের কার্যক্রম বন্ধ ছিল। কিন্তু বর্তমানে স্বাধীন দেশে দলের সমাবেশে যোগ দিতে আমরা ময়মনসিংহ জেলা থেকে এসেছি। দলের সমাবেশ সফল করে স্বৈরাচারদের কঠোর বার্তা দিতে চাই আমরা। আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলাম সরকার গঠন করবে আশা করি।

এদিকে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সমাবেশ সফল করতে দায়িত্ব পালন করছেন ২০ হাজারের মতো স্বেচ্ছাসেবক। ভোর থেকে থেকে সমাবেশে আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন স্পটে স্বেচ্ছাসেবকরা দায়িত্ব বুঝে নিয়েছেন।

শনিবার ভোর থেকে হাইকোর্ট এলাকা, মৎস্যভবন, শাহবাগ এলাকার বিভিন্ন স্পট ঘুরে এ চিত্র দেখা গেছে। স্বেচ্ছাসেবকরা সবাই একই ধরনের পোশাক পরে বিভিন্ন স্পটে অবস্থান নিয়েছে। তারা দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের সহযোগিতা করছেন। কোনো অঞ্চলের মানুষ কোন গেট দিয়ে প্রবেশ করবেন তা বুঝিয়ে দিচ্ছেন।

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির দাবিগুলোর মধ্যে রয়েছে- অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও এক কোটিরও বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ।

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে দলটি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম