• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শহীদ জিয়া ও তারেক রহমানেরবিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫ ১২:৫৯
আপডেট: রবিবার, ২০ জুলাই, ২০২৫ ১২:৫৯

966659 13

শহীদ জিয়া ও তারেক রহমানেরবিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে শনিবার (১৯ জুলাই) সকালে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাসাস।
জাসাস কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসাবে গতকাল নারায়ণগঞ্জ লিংরোড নতুন কোর্ট এর সামনে নারায়ণগঞ্জ জেলা জাসাস ও প্রেস ক্লাবের সামনে মহানগর জাসাস এর মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নারায়ণগঞ্জ জেলা জাসাস সাধারণ সম্পাদক মাহাবুব মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক আনিসুল ইসলাম সানি, বিশেষ অতিথি ছিলেন, জাসাসের যুগ্ম আহবায়ক শাহ্ বিল্লাল, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি হারুন-অর-রশিদ স্বপন, সভাপতিত্ব করেন জেলা জাসাস সিনিয়র সহসভাপতি এমএ লতিফ তুষার।
উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাসাস সিনিয়র যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন রানা, নারায়ণগঞ্জ জেলা জাসাস সাংগঠনিক সম্পাদক সুমন, রূপগঞ্জ থানা জাসাস সাধারণ সম্পাদক মিসির আলী, বন্দর থানা সভাপতি এডভোকেট আব্দুল মতিন, নারায়ণগঞ্জ সদর থানা সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, জেলা জাসাস দপ্তর সম্পাদক হালিম মুসা, আড়াইহাজর পৌর জাসাস সিনিয়র সহসভাপতি তাহের আলী, সাধারণ সম্পাদক শাহকামাল, তারাব পৌর সাধারণ সম্পাদক রনি আহমেদ, জাসাস মহিলা সম্পাদক তাসলিমা দেওয়ান এছাড়াও বিভিন্ন থানা পৌর জাসাস নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com