• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তারেক রহমানের নেতৃত্বে একটি সাম্যমানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই-মুর্শেদ আলম

প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫ ৫:২১
আপডেট: রবিবার, ২০ জুলাই, ২০২৫ ৫:২১

9659869

তারেক রহমানের নেতৃত্বে একটি সাম্যমানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই-মুর্শেদ আলম

মোঃ রফিকুল ইসলাম রফিক বিশেষ প্রতিনিধি
ছবি:প্রতিনিধি
ময়মনসিংহ দঃ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ¦ মুহাম্মদ মোর্শেদ আলম বলেছেন,বিগত সরকারের অপকর্ম, দুর্নীতি,লুটপাট আর মানুষকে মানুষ মনে না করার কারনে দেশবাসী ফুঁসে উঠেছিল। জুলাই বিপ্লব সংঘঠিত হয়েছিল কিছু সুর্নিদিষ্ঠ ইস্যুর ভিত্তিতে যেখানে মানুষেল মানুষে কোন ভেদাভেদ থাকবে না।ঘুষ দুৃর্নীতি লুটপাট মুক্ত একটি প্রশাসনিক ব্যাবস্থা থাকবে। মানুষ মন খোলে কথা বলতে পারবে ।মত প্রকাশের স্বাধিনতা থাকবে। আমার ভোট আমি দেব যাকে খুশী তাকে দিব। দিনের ভোট রাতে হবে না। আমরা একটি বৈষম্যহীন রাষ্ট্র ব্যাবস্থা পাব। তিনি বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেযারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সাম্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করছি। ইতিমধ্যেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির উদ্যেশ্যে ৩১দফার একটি রোডম্যাপ ঘোষনা করেছেন যা হবে জাতিকে মুক্ত করার একটি দলিল। মুর্শেদ আলম বলেন,আ’লীগের দুঃশাসনে মানুষ প্রান খোলে হাসতে ভুলে গিয়েছিল।সর্বদাই এক অজানা শংকায় থাকত কখন কাকে ধরে নিয়ে জেলে ভরে। কার বাড়ী ঘর দোকানপাট জমি দখল করে নেয়। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করতে পারলে জাতিকে এই অভিশাপ থেকে মুক্তি দেয়া হবে। বিএনপিতে কোন চাঁদাবাজ ,দুর্নীতিবাজ,ভুমি দস্যুর ঠাঁই হবে না। ইতিমধ্যেই তারেক রহমান চাঁদাবাজদের বিষয়ে তাঁর আপোষহীন কঠোর মনোভাব জাতির কাছে পরিস্কার করেছেন। যত বড় নেতাই হোক যারা চাঁদাবাজি করবে তাদেরকে দল থেকে বহিস্কার করা হচ্ছে তা এখনো অব্যাহত। আগামী দিনে আরো কঠোরতা দেখতে পাবেন। মানুষেকে জবরদস্তি থেকে রেহাই দিতে টেন্ডারবাজি চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির পাশে থাকার আহ্বান জানান। শনিবার বিকেলে ভালুকার উথুরা ইউনিয়নের কোয়েদী সোনাউল্লাহ স্কুল এন্ড কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি মহিলা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গাজীপুর জেলা মহিলা ফুটবল দল বনাম ময়মনসিংহ জেলা মহিলা ফুটবল দলের মধ্যে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপি নেতা মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহম্মেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এর আগে মুর্শেদ আলম অনুষ্ঠানস্থলে পৌছুলে বিপুল সংখ্যাক দলীয় নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com