• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

একবার ফেল করলে জীবনে পরীক্ষার হলেই যাব না: চরমোনাই পির

প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫ ১২:১৫
আপডেট: সোমবার, ২১ জুলাই, ২০২৫ ১২:১৫

96666569

একবার ফেল করলে জীবনে পরীক্ষার হলেই যাব না: চরমোনাই পির

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত

চরমোনাই পির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, নির্বাচনের প্রসঙ্গ এনে ফয়জুল করীম বলেন, জীবনে অনেকবার অনেক দলকে পরীক্ষা করেছেন। আসুন না একবার হাতপাখাকে পরীক্ষা করুন। ওরা বারবার পরীক্ষা দিয়ে ফেল করেছে। আমরা একবার পরীক্ষা দিয়ে ফেল করলে আর জীবনে পরীক্ষার হলেই যাব না।

রোববার বিকালে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম তার বক্তব্যে ভারতের সমালোচনা করে বলেন, ভারত আর বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া আসল পার্থক্য না, আমাদের মূল পার্থক্য হলো আদর্শ আর নীতির। এই দেশ মুসলমানদের দেশ এটাই হলো বড় পার্থক্য, এটাই হলো বেড়া। তারা যদি ইসলামকে নষ্ট করতে পারে, যদি ইসলামকে ধ্বংস করতে পারে তাহলে সিকিমের মতো কিছু চাটুকার ও দালালকে ঠিক করে এই দেশ ভারত একদিন না একদিন ভাগিয়ে নিবে।

তিনি বলেন, কাশ্মীর, হায়দারবাদ এক সময় স্বাধীন ছিল তা ভারত দখল করেছে। আপনারা দেখেছেন ভারত একটি মানচিত্র বের করেছে, সেখানে বাংলাদেশকে ভারতের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এজন্য সর্তক হন। দুই নাম্বার নেতার কাছে দেশ কখনো এক নাম্বার হতে পারে না।

মো. রবিউল ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মুফতি মানসুর আহমাদ সাকী, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আলমগীর হোসাইন তালুকদার প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com