• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্যই আমরা লড়াই করছি’

প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫ ৩:২৮
আপডেট: সোমবার, ২১ জুলাই, ২০২৫ ৩:২৮

985696 5

রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্যই আমরা লড়াই করছি’

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
রাষ্ট্র কাঠামোর সংস্কারের লক্ষ্যেই আমরা লড়াই করছি। এটি আমরা অবশ্যই বাস্তবায়ন করব। এ বিষয়ে বিএনপি জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘২০২৪ পরবর্তী রাজনৈতিক সংকট ও নির্বাচনপূর্ব সহিংসতা মোকাবিলায় আমাদের করণীয়’ শীর্ষক এক সংলাপে তিনি এ কথা বলেন। সংলাপের আয়োজন করে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান স্কুল অব লিডারশিপ (এসওএলএ ইউএসএ)।

জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘প্রধান উপদেষ্টা ড. ইউনূস যে কথা দিয়েছেন, আমরা বিশ্বাস করি সে কথা তিনি রাখবেন। আমরা নির্বাচন এই ফেব্রুয়ারি মাসেই চাই। সে চেষ্টা আমরা সবাই মিলে করবো।’

এসময় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতা এডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভুঁইয়া, এসওএল ইউএসএ’র বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট প্রফেসর ড. এম এম শরীফুল করীম, সংলাপের কী-নোট স্পিকার হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com