• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তারেক রহমানের নির্দেশে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মির্জা ফখরুল

প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫ ৭:১৯
আপডেট: সোমবার, ২১ জুলাই, ২০২৫ ৭:১৯

IMG 0867

তারেক রহমানের নির্দেশে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মির্জা ফখরুল

তারেক রহমানের নির্দেশে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মির্জা ফখরুল

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২১ জুলাই) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভা চলাকালে সেখান থেকে সরাসরি হাসপাতালে চলে যান তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মহাসচিব জাতীয় বার্ন ইনস্টিটিউটে গেছেন।

এদিন দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। এরপরই সেটি বিধ্বস্ত হয়।

আইএসপিআর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৮ জন এবং আহত হয়েছেন ১৬৪ জন। এরমধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন ৭০ জন। সেখানে মারা গেছেন দুজন।

এছাড়া কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ৮ জন, সিএমএইচে চিকিৎসাধীন ১৪ জন ও নিহত ১১ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিহত ২ জন, উত্তরা লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে চিকিৎসাধীন ১১ জন ও নিহত ২, উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন ৬০ জন ও নিহত ১ জন এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ১ জন চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে আইএসপিআর।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com