• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হাসপাতালের সামনে থেকে ফেসবুক লাইভে এসে কাঁদলেন রাশেদ সীমান্ত

প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫ ১০:২৬
আপডেট: সোমবার, ২১ জুলাই, ২০২৫ ১০:২৬

9654596 1

হাসপাতালের সামনে থেকে ফেসবুক লাইভে এসে কাঁদলেন রাশেদ সীমান্ত

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
উত্তরার মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন হাসপাতালে প্রায় শতাধিক শিক্ষার্থী বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এই ঘটনার পরপরই উত্তরার মনসুর আলি মেডিকেল কলেজের সামনে থেকে এক ফেসবুক লাইভে হাজির হন অভিনেতা রাশেদ সীমান্ত। যেই লাইভে রাজনৈতিক নেতাকর্মীদের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে কান্নায় ভেঙে পড়েন তিনি।

মূলত মাইলস্টোন কলেজের পাশেই এই মেডিকেল অবস্থিত হওয়ায় সেখানে অনেক আহত শিক্ষার্থী-অভিভাবকরা চিকিৎসা নিতে এসেছেন। এছাড়া অনেক নিখোঁজ শিক্ষার্থীর খোঁজেও আত্মীয়-স্বজনেরা হাসপাতালে ভিড় জমিয়েছেন।

এমন অবস্থায় ফেসবুক লাইভে এসে উৎসুক জনতাকে হাসপাতালের সামনের রাস্তাগুলোতে ভিড় না জমাতে অনুরোধ জানিয়েছেন অভিনেতা রাশেদ।

তিনি বলেন, আপনারা উত্তরার রাস্তাগুলো পরিহার করুন। ব্যক্তিগত গাড়ি আনবেন না। যারা সহযোগিতা করতে আসবেন, শুধু তারাই আসবেন। আশার কথা হলো, অনেকেই রক্ত দেয়ার জন্য এসেছে। আমাদের নির্মাতা তপু খানও রক্ত দিতে চলে আসছেন। দয়া করে আপনারা কেউ পরিস্থিতি দেখার জন্য এখানে আসবেন না। আপনি এখানে আসা মানে একটা শিশুর চিকিৎসায় দেরি হওয়া, তাদের আসার পথে প্রতিবন্ধকতা তৈরি করা।

এ সময় রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে এই অভিনেতা বলেন, আপনারা দলবল নিয়ে হাসপাতালে আইসেন না। একা আসেন। আপনার জন্য যেন রাস্তাঘাট বন্ধ না হয়। প্লিজ, লাশ নিয়ে রাজনীতি কইরেন না। আল্লাহর দোহাই লাগে। এই মুহূর্তে রাজনীতিটা বন্ধ করেন আপনারা। আমি রাজনৈতিক দলের লোকজন দেখে এই লাইভটি করলাম।

রাশেদ সীমান্ত আরও বলেন, আপনি, আপনার নেতাকর্মীরা সেলফি তোলার জন্য আইসেন না। আপনি খুনি, যদি আপনি আসেন। আপনার লোকজন নিয়ে এসে এখানে শো অফ করবেন, তার মানে আপনি খুনি।

এ সময় পাশ থেকে নির্মাতা তপু খান বলেন, এটা শুধু রাশেদ ভাইয়ের কথা নয়। এখানে যারা সাধারণ মানুষ আছে, তারা আমাদের বলছে, এ কারণেই আমরা লাইভটা করছি। সবাই আসলে এখানে দলবল নিয়ে আসছে। এজন্য আমাদের সাহায্য করতে সমস্যা হচ্ছে।

সবশেষ রাশেদ সীমান্ত জানান, আমাকে সবাই ধরেছে যেন লাইভটা করি। সবাই অনুরোধ করেছে। তা না হলে লাইভটা করতাম না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com