• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

শোক জানিয়ে কান্নায় ভেঙে পড়লেন তিশা

প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ২:৫৩
আপডেট: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ২:৫৩

তাসনুভা তিশা

শোক জানিয়ে কান্নায় ভেঙে পড়লেন তিশা

রাজধানীর দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় প্রশিক্ষণ বিমানের পাইলটসহ ২৭ জন নিহত এবং আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭৮ জন। এ ঘটনায় শোকের আবহ সারা দেশে। অভিনেত্রী তাসনুভা তিশাও শোক জানিয়েছেন, লাইভে ভেঙে পড়েছেন কান্নায়। অভিনেত্রী জানিয়েছেন, নিজের মেয়েকে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করাতে চেয়েছিলেন তিনি।

এই মর্মান্তিক দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে তিশা বলেন, আপনারা যদি বাসায় থাকেন অথবা আপনাদের ওয়ার্কিং স্পেসে থাকেন অথবা যেখানে থাকেন, চেষ্টা করবেন আসতে, উত্তরায় যেসব হাসপাতালে মাইলস্টোন স্কুলের ছোট ছোট বাচ্চাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, আমার মনে হচ্ছে যে তারা আমার সন্তান। দোয়া করবেন, বাচ্চাগুলোর জন্য আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখুক। এ বাচ্চাগুলো অনেক কষ্ট পাচ্ছে। আমার মেয়েকে ভাবছিলাম মাইলস্টোনে ভর্তি করাবো, আমার এটা চিন্তা করতে এখন কলিজা কাঁপছে। আমি আসলে কী করবো, কিছু করার নেই। আমি এখন একটা নাটকের শুটিংয়ে আছি, বসে থেকে একটার পর একটা নিউজ দেখছি। আমি এটা অনুভব করতে পারি, আমার নিজের বাচ্চারা আছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com