• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

শিক্ষার্থীদের বিরুদ্ধে দঁড়ানো যাবেনা: নাসির উদ্দিন পাটোয়ারী

প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ৯:৩২
আপডেট: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ৯:৩২

 

নোয়াখালী প্রতিনিধি
ফাইল ছবি
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, শিক্ষার্থীরা যেদিকে যায় আমাদের সেদিকে যেতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে দঁড়ানো যাবেনা। তাদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে নোয়াখালীর জেলা মডেল মসজিদে মাইলস্টোন কলেজের নিহত ও আহতদের স্বরণে দোয়া ও মোনাজাত শেষে তিনি সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।

নাসির বলেন, শিক্ষার্থীরা দাবি তুলেছে,আমরা তাদের সাথে সহমর্মিতা পোষণ করছি। তারা পরীক্ষা বন্ধের দাবি জানিয়েছে আমরা তাদের সাথে সংহতি জানিয়েছি। সরকার এবং দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি আমাদের শিক্ষাথীরা যে দিকে যায় আমাদের ওই দিকে যেতে হবে।

এসময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম