• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

হতাহতের সংখ্যা গোপন করার ‘প্রয়োজন সরকারের নেই’: প্রেস সচিব

প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ১:৪৫
আপডেট: বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ১:৪৫

হতাহতের সংখ্যা গোপন করার ‘প্রয়োজন সরকারের নেই’: প্রেস সচিব

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে জঙ্গি বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সংখ্যা গোপন করার কোনো ‘প্রয়োজন বা অভিপ্রায় সরকারের নেই’ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (২৩ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেইসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

তিনি বলন, ”স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট হাসপাতালগুলো থেকে নিয়মিত তথ্য প্রদান করছে এবং সেনাবাহিনীও এ প্রক্রিয়ায় সহযোগিতা করছে। আমি জোর দিয়ে বলতে চাই, সরকারের পক্ষ থেকে হতাহতের সংখ্যা গোপন করার কোনো প্রয়োজনে বা অভিপ্রায়ে নেই।”

মাইলস্টোন পরিদর্শনের অভিজ্ঞতা প্রেস সচিব তুলে ধরেছেন তার পোস্টে।

শফিকুল আলম লিখেছেন, “আপনাদের প্রার্থনা ও সমর্থনের জন্য ধন্যবাদ। আমরা গতকাল মাইলস্টোন কলেজে গিয়েছিলাম শোকাহত পরিবারগুলোর সঙ্গে দেখা করতে এবং সেই শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলতে, যারা এখনও ট্রাজেডির মানসিক ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি। চারপাশের পরিবেশ ছিল শোক ও ক্ষোভে ভারি। অনেক শিক্ষার্থী তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা বলেছেন এবং শেয়ার মৃত্যুর সংখ্যা নিয়ে বিভিন্ন মাধ্যমের ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশ নিয়ে অসন্তোষ জানিয়েছেন।

”আমরা গতকাল টানা নয় ঘণ্টা কলেজে অবস্থান করেছি। চাইলে আগেই ফিরে আসা যেত, কিন্তু উপদেষ্টারা বলপ্রয়োগের আশ্রয় না নিয়ে শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতেই সেখানে ছিলেন। প্রয়োজনে তারা আরও দীর্ঘ সময় থাকতেও প্রস্তুত ছিলেন। যখন পরিস্থিতি অনুকূল হয়েছে, আমরা কেবল তখনই বিদায় নিয়েছি।”

কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে শফিকুল বলেন, ”২০০২ থেকে ২০২৪ সাল পর্যন্ত বহু বড় দুর্যোগ নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, বাংলাদেশে হতাহতের প্রকৃত সংখ্যা গোপন রাখা কার্যত অসম্ভব।”

এর কারণ ব্যাখ্যা করেছেন তিনি তার পোস্টে।

“প্রাথমিকভাবে নিখোঁজের তালিকা পরিবার থেকে আসে। পরবর্তীতে হাসপাতাল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্য দিয়েও নিহতের স্বজনের খোঁজ পাওয়া যায়। এই ঘটনায়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ নিখোঁজদের শনাক্ত করার জন্য প্রতিদিনের উপস্থিতির রেকর্ড ধরে কাজ করতে পারে।”

আহত ও নিহতদের তথ্য নিয়মিত তুলে ধরতে এবং এই কাজে স্বচ্ছতা নিশ্চিতে সরকারে দুইজন উপদেষ্টা কলেজ কর্তৃপক্ষকে ক্যাম্পাসে একটি কন্ট্রোল রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন শফিকুল আলম।

“এই কন্ট্রোল রুমে আপডেট করা হবে এবং তা কলেজের রেজিস্ট্রারের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হবে। বর্তমান ও সাবেক শিক্ষার্থীদেরও এই কার্যক্রমে যুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। আশা করছি, এই কন্ট্রোল রুম আজই পূর্ণভাবে কার্যকর হবে।”

হতাহতের ঘটনা সরকার ‘গভীরভাবে শোকাহত’ বণর্না করে তিনি বলেন, “এটি একটি জাতীয় ট্র্যাজেডি। তাদের সকলকেই আমরা শহীদ হিসেবে শ্রদ্ধা জানাই। আসুন, আমরা একসাথে কাজ করি যাতে ভবিষ্যতে আর কোনো বিমান দুর্ঘটনা না ঘটে।”

তিনি বলেন, ”আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে। সরকার জাতীয় নিরাপত্তা জোরদার করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং বিমান-সম্পর্কিত দুর্ঘটনার সংখ্যা শূন্যে নামিয়ে আনতে অঙ্গীকারবদ্ধ।”

এদিকে বিমান বাহিনীর জঙ্গি বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। আহত আরো ৬৭ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com