• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ‘তিন দলের’ ওয়াকআউট

প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ৭:০০
আপডেট: বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ৭:০০

9656896 1

ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ‘তিন দলের’ ওয়াকআউট

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার অভিযোগ এনে এর প্রতিবাদে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে ওয়াকআউট করেছে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ। ১০ মিনিটের ‘প্রতীকী ওয়াকআউট’ করে দল তিনটি

বুধবার (২৩ জুলাই) বেলা ১১টার পর ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপে এ ঘটনা ঘটে। শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সঞ্চালক হিসেবে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজকে কথা বলার অনুরোধ করেন। তারপর বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। পরে বেলা ১১টা ২৫ মিনিটের দিকে তিন দলের নেতারা আবারও সংলাপে যোগ দেন।

তিনি বলেন, অতীতে এ ধরনের ঘটনা ঘটলে স্বৈরাচারী শাসকরা যে ধরনের ঘটনাগুলো ঘটাত, তারই ছায়া দেখলাম। স্বৈরাচারে যারা ছিল, তারা এখানে নানান সংকট, ষড়যন্ত্র করবে, সেটা জানি। একজন উপদেষ্টাকে দেখলাম তিনি বলছেন, গতকালের ঘটনা স্বৈরাচারেরা করেছে। এটাকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করাই (এখন) কাজ। আগে স্বৈরাচারী হাসিনা যখন বিপদে পড়ত, এ ধরনের কথা বলত, তার পাশে ১৪ দল বা অন্যরা বসে থাকত। বলত, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। সেরকম দেখছি।

ঐকমত্যের আলোচনা জরুরি হলেও ওয়াকআউটের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন মন্তব্য করে প্রিন্স বলেন, এ ঘটনার প্রতিবাদ করা ছাড়া এখানে থাকা সম্ভব হচ্ছে না। এজন্য ১০ মিনিটের জন্য থাকতে চাই না।

পরে তাকে সমর্থন জানান জাসদের স্থায়ী কমিটির মুশতাক হোসেন এবং বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

ওয়াকআউটের পরে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, তিনটি দল প্রতীকী প্রতিবাদ হিসেবে যা জানিয়েছেন, সেটা নাগরিক হিসেবে, রাজনৈতিক দলের অধিকারের চর্চাকে স্বাগত জানাই। আমরা মনে করি তাদের বক্তব্যগুলো জাতির সামনে উপস্থাপিত হয়েছে, সরকার বিবেচনা করবে। আমরা তাদের বক্তব্যকে নোট করলাম।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com