• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

দগ্ধ রোগীদের জন্য রক্ত নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ ১:৫৬
আপডেট: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ ১:৫৬

96665985 4

দগ্ধ রোগীদের জন্য রক্ত নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
দগ্ধ রোগীদের জন্য প্রয়োজনীয় রক্ত (সব ব্লাড গ্রুপ) নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, ‘যথেষ্টসংখ্যক স্বেচ্ছা রক্তদানে আগ্রহী ব্যক্তিদের রক্তের গ্রুপ, নাম ও ফোন নম্বর তালিকাভুক্ত করা আছে। যেহেতু এ ধরনের রোগীদের ক্ষেত্রে Fresh Frozen Plasma দেওয়া হয়, তাই আগে সংগ্রহ করে রাখা হচ্ছে না। যখনই বিশেষজ্ঞরা মনে করবেন প্রয়োজন, তখনই তালিকাভুক্ত স্বেচ্ছাসেবীর সঙ্গে যোগাযোগ করে রক্ত সংগ্রহ করে রোগীকে দেওয়া হবে।

স্বাস্থ্য উপদেষ্টা আরো বলেন, ‘বর্তমানে কোনো ব্লাড গ্রুপেরই রক্তের সংকট নেই, এমনকি সে ধরনের পরিস্থিতির উদ্ভব হওয়ার কোনো সম্ভাবনাও নেই। আমরা সবাইকে এই বিষয়ে আশ্বস্ত করতে চাই। যেকোনো গ্রুপের রক্তের প্রয়োজনে ফোকাল পারসন ডা. সরকার ফারহানা কবির, ডেপুটি সিভিল সার্জন, ঢাকার সঙ্গে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।’

যোগাযোগ : ০১৭৯২৭৪৪৩২৫


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com