• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সামগ্রী দিল ছাত্রদল

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ ৩:৫২
আপডেট: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ ৩:৫২

মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সামগ্রী দিল ছাত্রদল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে মাইলস্টোন ট্রাজেডিতে আহতদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, “জামায়াতের আমির মব সৃষ্টিতে ব্যস্ত। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় মাইলস্টোন ট্রাজেডিতে আহতদের পাশে দাঁড়াচ্ছে ছাত্রদল। দুর্ঘটনার পরেই ছাত্রদলের পক্ষ থেকে তিনটি অ্যাম্বুলেন্স সরাসরি মাইলস্টোন কলেজ থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। হেল্প ডেস্কের মাধ্যমে অভূতপূর্ব কাজ করে যাচ্ছে। ছাত্র সংগঠন হিসেবে আমাদের সামর্থ্য অনুযায়ী কিছুটা সহযোগিতা দিতে এসেছি আমরা।”

সঞ্চালনার দায়িত্বে থাকা কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. আউয়াল বলেন, “মাইলস্টোন ট্রাজেডিতে আহতদের দয়া করে কেউ রোগী বলবেন না। ওনারা আমাদের ভাই–বোন। আমরা তারেক রহমানের পক্ষ থেকে ভাই–বোনদের পাশে দাঁড়িয়েছি।”

এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি জহির রায়হান আহমেদ, প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ, জাহিদ হাসান শাকিল, রাজু আহমেদ, ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সিনিয়র যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন শাওন, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান শুভসহ নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com