• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দেশের মানুষ আওয়ামী-হিন্দুস্তানী নাটক মেনে নেবে না: জাগপা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ ৮:১২
আপডেট: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ ৮:১২

966665

দেশের মানুষ আওয়ামী-হিন্দুস্তানী নাটক মেনে নেবে না: জাগপা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) অঙ্গ সংগঠন যুব জাগপা কেন্দ্রীয় সভাপতি নজরুল ইসলাম বাবলু বলেছেন, বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী, নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে নেমে দলীয় স্লোগান দেয়। সীমান্তে পাখির মতো মানুষ হত্যা করে ভারত, আর বিমান দুর্ঘটনায় আহতদের জন্য চিকিৎসক পাঠাতে চায়। দেশের মানুষ যখন শোকাচ্ছন্ন অবস্থায় আছে, তখন আওয়ামী লীগের রাজপথের নাটক আর হিন্দুস্তানের সহানুভূতির নাটক মঞ্চস্থ হয়। নাটক করবেন না, দেশের মানুষ আওয়ামী-হিন্দুস্তানী নাটক আর মেনে নেবে না।

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং আগস্ট মাসের ৬ তারিখ ‘খুনি হাসিনাকে ফেরতের’ দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তার অংশ হিসেবে মাসব্যাপী কর্মসূচির ২৪তম দিন আজ (২৪ জুলাই) লক্ষ্মীপুর প্রেসক্লাব, উত্তর তেমুহনী, বাগবাড়ী উপজেলা পরিষদ, কোর্ট বিল্ডিং এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছে দলটি।

জাগপা নেতৃবৃন্দ বলেন, লড়াই শেষ হয়নি। আগস্ট মাসের ৫ তারিখ প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। চূড়ান্ত বিজয় অর্জন করতে হবে। প্রয়োজনে বাংলার বুকে আবারও জুলাই-আগস্ট ফেরত আনতে হবে। বাংলাদেশ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসবাদ এবং ভারতের আধিপত্যবাদ চিরতরে নিশ্চিহ্ন করার আগে পর্যন্ত আমাদের লড়াই চলবে।

পথসভায় আরও বক্তব্য রাখেন যুব জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান আশিক মোল্লা, লক্ষ্মীপুর জেলা জাগপার সাধারণ সম্পাদক আলী মোরশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল, জেলা জাগপা নেতা মো. ফারুক হোসেন, হোসাইন আহমেদ, শাকিব হোসেন, মো. ইব্রাহিম, মো. হেঞ্জু, মো. বেলাল হোসেন, মো. খলিল, মো. লিটন, মো. সোহাগ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com