• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর সঙ্গে ২ জনের বেশি প্রবেশ না করতে নির্দেশনা

প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫ ৫:০৯
আপডেট: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫ ৫:০৯

 

জনতার আওয়াজ ডেস্ক
প্রতিকী ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ও বিদায় নেওয়া যাত্রীদের সঙ্গে সর্বোচ্চ দুজন সঙ্গী প্রবেশ করতে পারবেন—এমন নির্দেশনা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এই নির্দেশনা কার্যকর হবে আগামী রবিবার (২৭ জুলাই) থেকে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দর এলাকার ডিপারচার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপিতে যাত্রীপ্রতি সর্বোচ্চ দুজন ব্যক্তি ভেতরে প্রবেশের অনুমতি পাবেন। যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বিমানবন্দর এলাকায় আগত সবাইকে সুশৃঙ্খলভাবে চলাচল ও কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। ঈদ, ছুটি বা শিক্ষাবর্ষ শেষে অভিভাবকসহ ভ্রমণপ্রত্যাশী শিক্ষার্থীদের আগমনে বিমানবন্দরে বাড়তি ভিড় লক্ষ্য করা যায়। এমন পরিস্থিতিতে যানজট এবং নিরাপত্তা ঝুঁকি নিয়ন্ত্রণে এ ধরনের পদক্ষেপকে জরুরি বলছেন সংশ্লিষ্টরা।

বিমানবন্দর সূত্র বলছে, প্রয়োজনে এই নিয়ম আরও কড়াকড়ি করা হতে পারে। এজন্য প্রয়োজনীয় প্রমাণসহ পরিচয়পত্র রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম