• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সন্ধ্যার পর বন্ধ হয়ে যায় আবু সাঈদ গেট, ভোগান্তিতে শিক্ষার্থীরা

প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫ ২:১৯
আপডেট: শনিবার, ২৬ জুলাই, ২০২৫ ২:১৯

সন্ধ্যার পর বন্ধ হয়ে যায় আবু সাঈদ গেট, ভোগান্তিতে শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১নং গেট প্রতিদিন রাত ৮টার পর বন্ধ করে দেওয়া হয়। শহীদ আবু সাঈদের স্মৃতিতে নির্মিত এই গেটটি বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের হল ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের প্রতিদিন ভোগান্তির মুখে পড়তে হয়।

বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের বিপরীতে অবস্থিত ১নং গেট দিয়ে সাধারণত অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশ ও বাহির হন। কিন্তু নির্ধারিত সময়ের পর গেট বন্ধ থাকায় তাদের বিকল্প পথে ঘুরে প্রায় ১০–১৫ মিনিট অতিরিক্ত সময় ব্যয় করে মেইন গেট ব্যবহার করতে হয়।

বিশেষ করে বিজয় ২৪ হল ও শহীদ মুখতার ইলাহি হলের শিক্ষার্থীদের জন্য বিষয়টি উদ্বেগজনক। সরদারপাড়া, মর্ডান ও আশপাশের এলাকাগুলো থেকে আগত শিক্ষার্থীরাও একই সমস্যায় ভোগেন।

বিজয় ২৪ হলের এক শিক্ষার্থী জানান, “আমাদের হলে ঢোকার সবচেয়ে কাছের পথ ১নং গেট দিয়ে। কিন্তু ৮টার পর বন্ধ থাকায় বাধ্য হয়ে মেইন গেট হয়ে ঘুরে আসতে হয়।”

একই দাবি করেছেন ইতিহাস বিভাগের এক শিক্ষার্থীও। তিনি বলেন, “১নং গেট শহীদ আবু সাঈদের স্মৃতিকে ধারণ করে। অন্তত রাত ১০টা পর্যন্ত খোলা রাখা উচিত। প্রশাসনকে বললেও তারা গুরুত্ব দেয় না।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস জানায়, নিরাপত্তার কারণে গেটটি নির্ধারিত সময়ের পর বন্ধ রাখা হয়। তবে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিষয়টি পুনরায় বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তাই আমাদের অগ্রাধিকার। তবে যদি গেট খোলা রাখার ব্যাপারে শিক্ষার্থীদের অভিন্ন মত থাকে, আমরা তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করব।”

বিশ্লেষকদের মতে, শহীদ আবু সাঈদের প্রতি সম্মান বজায় রেখে এবং শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে গেট খোলা রাখার সময়সীমা পুনর্বিবেচনা করা এখন সময়ের দাবি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com