• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

শরীয়তপুরে জুলাই পুর্নজাগরনে সমাজ গঠনে শপথবাক্য পাঠ , আলোচনা সভা

প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫ ৬:২৫
আপডেট: শনিবার, ২৬ জুলাই, ২০২৫ ৬:২৫

 

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে জুলাই পুর্নজাগরনে সমাজ গঠনে শপথপাঠ ও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় আজ শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথবাক্য পাঠ ও জাতীয় পর্যায়ের কর্মসুচী অনুসরন ও অনুকরন করা হয়। এরপর দুপুর ১২টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম সেবা, বিএনপি নেতা মজিবুর রহমান, গনঅধিকারের এড ফিরোজ আহম্মেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখার আহবায়ক ইমরান আল নাজির, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য, জুলাই কন্যা কান্তা ও আদর। এ সময় জেলা পর্যায়ের কর্মকতা , জুলাই অভ্যুথানে নিহত ও আহতদের পরিবারের সদস্যগন , সাংবাদিকসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম