• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

৪ ইসলামি দলের জোটে থাকছে না জামায়াত

প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ২:৫৬
আপডেট: রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ২:৫৬

৪ ইসলামি দলের জোটে থাকছে না জামায়াত

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে চারটি ইসলামি দল। নতুন এই জোট থেকে বাদ দেয়া হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে।

শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ঐক্য প্রক্রিয়াকে আরও দৃঢ় ও গতিশীল করার লক্ষ্যে ইসলামপন্থিদের জোট গঠনের আলোচনা অব্যাহত রাখা, আগামী নির্বাচনকে সামনে রেখে ঐক্য প্রক্রিয়াকে আরো গতিশীল করার ব্যাপারে ঐকমত্য পোষণ করেন চার দলের শীর্ষ নেতারা। একই সঙ্গে ফ্যাসিবাদীদের বিচার ও মৌলিক সংস্কারের বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।

আরও ছিলেন নেজামে ইসলাম পার্টির সহসভাপতি মাওলানা আবদুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

সর্বশেষ সংবাদ

রাজনীতি-এর আরও সংবাদ

সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com