• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে এনসিপি: নাহিদ

প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫ ১২:২৪
আপডেট: সোমবার, ২৮ জুলাই, ২০২৫ ১২:২৪

মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে এনসিপি: নাহিদ

নেত্রকোণা প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার (২৭ জুলাই) দুপুরে এনসিপির “জুলাই পদযাত্রা” কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণা পৌরসভার মোক্তারপাড়া কালেক্টরেট মাঠে আয়োজিত পথসভায় তিনি এ কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশে যে স্বাধীনতাপন্থী সংগ্রাম চলছে—স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও মানবিক মর্যাদা রক্ষার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “নেত্রকোণা একটি হাওর-বাওর অধ্যুষিত এলাকা। এখানকার মানুষের জীবনে বন্যা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার অবনতি এবং কর্মসংস্থানের অভাব মারাত্মকভাবে প্রভাব ফেলছে। এনসিপি একটি জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে, যেখানে সকল নাগরিকের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের অধিকার নিশ্চিত করা হবে।”

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহিম রহমান খান পাঠান ও রুহুল আমিন আইনী।

মঞ্চে আরও উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, এহতেসামুল হক, মনিরা শারমিন, অর্পিতা শ্যামা দেব, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার, যুবশক্তির যুগ্ম আহ্বায়ক মারুফ আল হামিদ এবং কেন্দ্রীয় সংগঠক জাকারিয়া ইমন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com