• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নিখোঁজের দুই মাসেও খোঁজ নেই গৃহবধু তন্নীর

প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫ ১১:২১
আপডেট: সোমবার, ২৮ জুলাই, ২০২৫ ১১:২১

নিখোঁজের দুই মাসেও খোঁজ নেই গৃহবধু তন্নীর

কুমিল্লা প্রতিনিধি
ফাইল ছবি

কুমিল্লার লাকসাম উপজেলার গৃহবধূ তুহিন আখতার তন্নীর (১৮) নিখোঁজ হওয়ার দুই মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি। একমাত্র মেয়ের খোঁজ না পেয়ে দিশেহারা তন্নীর বাবা-মা। কন্যা-শোকে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তন্নীর মা।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১ জুন দুপুর ১১টার দিকে তন্নী হঠাৎ নিখোঁজ হন। তিনি স্বামীর বাড়িতে অবস্থান করছিলেন। ঘটনার পরপরই আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও শ্বশুরবাড়ির লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি।

তন্নীর বাবা আবদুল খালেক লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে দুই মাস পেরিয়ে গেলেও মেয়ে ফিরে আসেনি।

তুহিন আখতার তন্নী উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ভাকড্ডা গ্রামের বাসিন্দা, স্থানীয় চা দোকানি আবদুল খালেকের মেয়ে। গত ৮ এপ্রিল তার বিয়ে হয় একই ইউনিয়নের ইরুয়াইন পশ্চিমপাড়া গ্রামের মোহাম্মদ সোহেল মিয়ার সঙ্গে।

তন্নীর স্বামী সোহেল জানান, তিনি ঢাকার যাত্রাবাড়ীতে একটি ওয়ার্কশপে চাকরি করেন। বিয়ের পর মাত্র ১০-১২ দিন স্ত্রীর সঙ্গে সময় কাটাতে পেরেছি। ঈদের পর আনুষ্ঠানিকভাবে তাকে ঘরে তোলার কথা ছিল। নিখোঁজ হওয়ার দুই দিন আগে তন্নীর বাবা তাকে আমাদের বাড়ি রেখে যান।

তন্নীর বাবা বলেন, আমার মেয়ে কখনো মোবাইল ব্যবহার করত না। বিয়ের পরও সে ফোন ব্যবহার করত না। ও খুবই ঘরোয়া এবং শান্ত স্বভাবের ছিল। হঠাৎ করে কোথায় গেল, কিছুই বুঝতে পারছি না। মেয়ের খোঁজ না পেয়ে তার মা প্রায় অচেতন হয়ে পড়ে আছে।

এ বিষয়ে লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) সাহাদাত হোসেন বলেন, মেয়েটির সন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে। তবে নিখোঁজ সম্পর্কে ভুক্তভোগী পরিবার থেকে খুব বেশি সহায়তা পাওয়া যাচ্ছে না।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, মেয়েটিকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com