• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ঢাকা থেকে জঙ্গিবিমান ঘাঁটি সরানোর পরিকল্পনা নেই: বিমান বাহিনী

প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫ ১১:২৭
আপডেট: সোমবার, ২৮ জুলাই, ২০২৫ ১১:২৭

ঢাকা থেকে জঙ্গিবিমান ঘাঁটি সরানোর পরিকল্পনা নেই: বিমান বাহিনী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজধানী ঢাকার আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাতেই জঙ্গিবিমান ঘাঁটি রাখা অত্যাবশ্যক বলে জানিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর বিমান পরিচালনা পরিদফতরের পরিচালক এয়ার কমডোর শহীদুল ইসলাম।

তিনি বলেন, বর্তমানে ঘাঁটি সরিয়ে নেয়ার কোনো পরিকল্পনা নেই।

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় সোমবার (২৮ জুলাই) দুপুরে তেজগাঁওয়ে বাংলাদেশ অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ঢাকায় জঙ্গি বিমান প্রশিক্ষণ ঘাঁটি সরানো হবে কিনা— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এয়ার কমডোর শহীদুল ইসলাম বলেন, ‘রাজধানীর আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতে এই ঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের বহু দেশের রাজধানীতেও এমন ঘাঁটি রয়েছে।’

সংবাদ সম্মেলনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বিমান বাহিনী জরুরি সমন্বয় কেন্দ্রের প্রধান সমন্বয়ক এয়ার কমডোর মো: মিজানুর রহমান বলেন, ‘ঘটনার দিন বাংলাদেশ বিমান বাহিনী উদ্ধারকার্যে অংশগ্রহণ করে এবং একই দিনে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠিত হয়। তদন্তকাজে সহায়তার জন্য চীনের একটি বিশেষজ্ঞ দল আসার সম্ভাবনা রয়েছে। তদন্তে আন্তর্জাতিক সহায়তা দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করতে সহায়ক হবে।’

তিনি বলেন, ‘সকল নিহত ও আহতদের সর্বাত্মক সহযোগিতা করবে বিমান বাহিনী। যতদিন প্রয়োজন হবে ততদিন সব ধরনের সহযোগিতা করা হবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com