• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নীলা ইস্রাফিল এনসিপির কেউ নয় : আখতার

প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ১২:৪৫
আপডেট: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ১২:৪৫

নীলা ইস্রাফিল এনসিপির কেউ নয় : আখতার

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ার ঘোষণা দিয়েছেন আলোচিত নেত্রী নীলা ইস্রাফিল। সোমবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ ঘোষণা দেন তিনি। এদিকে নীলা এনসিপির কেউ না বলে জানালেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

নীলা লেখেন, ‘আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্তায়নের রাজনীতি নয়।

একটি দলে একজন নারী হেনস্তার শিকার হওয়ার পরও অপরাধীর কোনো বিচার হয়নি। উল্টো দলীয় ছত্রছায়ায় সে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।’

তিনি লেখেন, ‘একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টাকারীর বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না, সে দল ন্যায়বিচার বা মতাদর্শের প্রতিনিধি হতে পারে না।’

তিনি আরো লেখেন, ‘আমি আজ থেকে, এখন থেকেই এনসিপির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করলাম।

এ দলকে প্রত্যাখ্যান করলাম। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপসহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হব না।

এ বিষয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন গণমাধ্যমকে বলেন, ‘নীলা এনসিপির কেউ নয়। তবে সে নাগরিক কমিটিতে ছিল। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছিলাম। তার কিছু বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাকে এনসিপিতে যুক্ত করা হয়নি।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com