• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আ’লীগকে ফেরানোর চক্রান্ত হলে দেশবাসী প্রতিহত করবে : জাগপা

প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ২:১৭
আপডেট: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ২:১৭

আ’লীগকে ফেরানোর চক্রান্ত হলে দেশবাসী প্রতিহত করবে : জাগপা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রেসিডিয়াম সদস্য মো. নিজামদ্দিন অমিত বলেছেন, পুরাতন আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ, শুদ্ধ আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ বলে কিছু নেই। আওয়ামী লীগ মানেই সন্ত্রাস-নৈরাজ্য, মানুষ মেরে দেশকে ভারতের করদ রাজ্য বানানোর ইতিহাস। তাই দেশের মানুষ আওয়ামী লীগকে আর মেনে নেবে না। অতএব নতুন করে আওয়ামী লীগকে ফেরানোর চক্রান্ত হলে দেশবাসী তা প্রতিহত করবে।

সোমবার (২৮ জুলাই) জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপার মাসব্যাপী কর্মসূচির ২৮তম দিনে যশোরের দড়াটানা মোড়, গাড়ীখানা, চিত্রার মোড়, বড়বাজার, প্রেস ক্লাব, কোর্ট মোড় এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় আরও বক্তব্য রাখেন যশোর জেলা জাগপা নেতা আফসানা ইয়াসমিন অনুরুপা, সাবিত্রী বিশ্বাস, বজলু হাওলাদার, খন্দকার জাহিদ হাসান, আনোয়ার হোসেন মধু, শাহাজান মল্লিক, ডা. রবিউল ইসলাম, কাজী জাবেদ, মো. আলমগীর হোসেন প্রমুখ।

এ সময় জাগপা নেতারা বলেন, গত ৫ আগস্টের পরে অনুশোচনাহীন আওয়ামী লীগ ভারতের ইন্ধনে একের পর এক অরাজকতা সৃষ্টি করছে দেশে। গোপালগঞ্জসহ সারাদেশে তার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য সংবদ্ধ হওয়ার চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারকে সুশীলতা ত্যাগ করে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের ব্যাপারে কঠোর ভূমিকা পালন করতে হবে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। নতুনরূপে পুরোনো আওয়ামী লীগকে দেশবাসী মেনে নিবে না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com