• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

যে কারণে ভক্তদের সাবধান করলেন সাদিয়া আয়মান

প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ৭:০৪
আপডেট: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ৭:০৪

 

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তির অপব্যবহার দিন দিন বাড়ছে। এই প্রযুক্তির মাধ্যমে অভিনেতা-অভিনেত্রীদের অবয়ব ব্যবহার করে তৈরি করা হচ্ছে বিভ্রান্তিকর ও মিথ্যা ছবি-ভিডিও, যা ছড়িয়ে পড়ছে অনলাইনে। ফলে প্রায়ই বিড়ম্বনার শিকার হচ্ছেন তারকারা। এবার বিষয়টি নিয়ে সরব হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান।

মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে সাদিয়া এআই প্রযুক্তির অপব্যবহার সম্পর্কে ভক্তদের সচেতন করেছেন এবং যারা এসব ভুয়া কনটেন্ট তৈরি ও প্রচার করছেন, তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

তিনি লেখেন, কিছু কিছু পেজ আছে, যারা সেলিব্রিটিদের এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) দিয়ে এডিট করা ছবি বানায়। আমার মনে হয়, ওরা আমার ছবি বানিয়ে ছড়াতে আরও বেশি মজা পায়।’

সাদিয়া উল্লেখ করেন, হ্যাঁ, তারা সম্ভবত এটা থেকে আয় করে। এটাই তাদের রুটি-রুজি হতে পারে। কিন্তু এতে ওদের নিচু মানসিকতার আর সস্তা মনভাবটাই বেশি ফুটে ওঠে।

অভিনেত্রী আক্ষেপ করে বলেন, কিন্তু যেটা সবচেয়ে আশ্চর্যের, ২০২৫ সালেও মানুষ কীভাবে এখনো ‘এআই’ চিনতে পারে না বা বোঝে না! তারা ওই ভুয়া ছবি বা ভিডিওতে গিয়ে আসল ভেবে মন্তব্য করে!

সাদিয়া লিখেছেন, আরে ভাই-বোনেরা, এখন তো সময় হয়েছে একটু সচেতন হওয়ার! এসব ‘এআই এডিটেড ছবি ও ভিডিও’-কে সত্যি ভেবে বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে!

সবশেষ অভিনেত্রীর অনুরোধ, আমার দর্শক ও অনুসারীদের প্রতি ছোট্ট একটা অনুরোধ- যদি কখনো এমন কোনো ছবি বা ভিডিও চোখে পড়ে, তাহলে পোস্ট এবং পেইজটা রিপোর্ট করুন এবং সরাসরি ব্লক করে দিন। আমি অবশ্যই এই বিষয়টি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের হাতে তুলে দেব। এরপর ওনারাই বিষয়টা সামলাবেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম