• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আমরা ঐক্যবদ্ধভাবে মানবিক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর : নীরব

প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ১০:৫২
আপডেট: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ১০:৫২

96663325

আমরা ঐক্যবদ্ধভাবে মানবিক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর : নীরব

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন, ‘আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একটি মানবিক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রতিটি সংকটকে সংহতি নিয়ে মোকাবিলা করতে হবে।’

মঙ্গলবার (২৯ জুলাই) শেরেবাংলা নগর থানা বিএনপির উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সাইফুল আলম নীরব বলেন, ‘বর্তমানে একটি অপশক্তি তারেক রহমানের বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী কায়দায় নানা অপপ্রচার চালাচ্ছে। এতে কোনো লাভ হবে না। যতই চাপ তৈরি করে বিএনপিকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হোক না কেন, দেশের মানুষ লড়াই করতে জানে। তাই বলব, অপপ্রচার থেকে বিরত থাকুন, রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখুন।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক এই আহ্বায়ক বলেন, ‘জুলাই-আগস্টের আন্দোলনের মূল নায়ক ছিলেন তারেক রহমান; আর গণতন্ত্রের লড়াইয়ে যার সবচেয়ে বেশি আত্মত্যাগ, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। জুলাই-আগস্টের আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বিএনপি, যুবদল, শ্রমিক দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সমস্ত অঙ্গসংগঠন। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পর্কিত যারা তাদের।’

অভিযোগ করে সাইফুল আলম নীরব বলেন, পতিত আওয়ামী লীগ থেকে আসা কিছু নতুন চক্র বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে। এতে দলের সম্মানহানি হচ্ছে। বিএনপি এ ধরনের অপকর্ম বরদাশত করবে না। চাঁদাবাজি যেই করুক, কোনো ছাড় নয়। এ ক্ষেত্রে বিএনপি ‘জিরো টলারেন্স’ নীতিতে রয়েছে।

এ সময় শেরেবাংলা নগর থানা বিএনপিসহ ঢাকা মহানগর উত্তর, তেজগাঁও থানা এবং হাতিরঝিল থানা বিএনপির অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com