• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

উইমেন ইন ডিপ্লোমেসি’ পুরস্কার পেলেন হাইকমিশনার আবিদা ইসলাম

প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫ ৩:০৩
আপডেট: বুধবার, ৩০ জুলাই, ২০২৫ ৩:০৩

উইমেন ইন ডিপ্লোমেসি’ পুরস্কার পেলেন হাইকমিশনার আবিদা ইসলাম

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম ‘উইমেন ইন ডিপ্লোমেসি’ পুরস্কারে ভূষিত হয়েছেন।

লন্ডনে বি‌দে‌শি দূতাবাসে কর্মরত নারী কূটনীতিকদের বিশেষ ফোরাম ‘উইমেন ইন ডিপ্লোমেসি সেক্রেটারিয়েট’ এই পুরস্কার দিয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) লন্ডনে মেক্সিকো দূতাবাসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আবিদা ইসলামের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাজ্যে নিযুক্ত মেক্সিকোর রাষ্ট্রদূত জোসেফা গনজালেস ব্লাঙ্কো অরতিজ মেনা বর্তমানে ‘উইমেন ইন ডিপ্লোমেসি নেটওয়ার্কের’ প্রেসিডেন্ট। বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম যে ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন সেটি হচ্ছে ‘চ্যাম্পিয়ন ফর উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইক্যুয়ালিটি’।

আবিদা ইসলাম তার কূটনীতি ও কাজের মাধ্যমে নারীদের অধিকার ও সমতা নিশ্চিত করার জন্য কাজ করছেন। তার কাজে সেটি প্রতিফলিত হওয়ায় এই সম্মাননা দেওয়া হয়। দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোতে রাষ্ট্রদূত থাকার সময় এবং যুক্তরাজ্যে হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পরে আবিদা ইসলাম বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশি কমিউনিটিতে জেন্ডার সমতার বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছেন।

অনুষ্ঠানে বিভিন্ন দূতাবাসের প্রায় ৫০ জন নারী কূটনীতিক যোগ দেন। কূটনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং নেটওয়ার্ক গড়ে তোলার জন্য ‘উইমেন ইন ডিপলোমেসি নেটওয়ার্ক’ গঠন করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com