• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আওয়ামী মিডিয়া ডনদের গ্রেপ্তার করতে হবে: রাশেদ প্রধান

প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫ ৪:৫৮
আপডেট: বুধবার, ৩০ জুলাই, ২০২৫ ৪:৫৮

আওয়ামী মিডিয়া ডনদের গ্রেপ্তার করতে হবে: রাশেদ প্রধান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এর সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, শেখ হাসিনার স্বৈরতন্ত্র এবং ফ্যাসিজমকে জায়েজ করার জন্য, বিএনপি-জামায়াতকে জঙ্গি বানানোর জন্য একদল মানুষ মিডিয়া জগতকে নিয়ন্ত্রণ করেছে। মেরুদণ্ডবিহীন সেলিব্রেটিদের আওয়ামী লীগের প্রচারের কাজে ব্যবহার করেছে। সরকারি কাজের নামে মুজিববর্ষসহ আওয়ামী প্রচারণা করে জনগণের ভ্যাট ট্যাক্সের হাজার কোটি টাকা লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে। হিন্দুস্তানের সংস্কৃতিকে প্রচার করেছে। অবৈধ এমপি হওয়ার কারণে আসাদুজ্জামান নূর গ্রেপ্তার হলেও গাউসুল আলম শাওন, সাব্বির রহমান তানিম, ফরহাদুল ইসলাম, ফাহাদ করিমসহ বাকিরা ধরাছোঁয়ার বাইরে। কথাবার্তা পরিষ্কার, আওয়ামী ফ্যাসিজমের মিডিয়া ডনদের গ্রেপ্তার করতে হবে।

বুধবার (৩০ জুলাই) জুলাই গণঅভ্যুত্থান স্মরণে, আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপা’র মাসব্যাপী কর্মসূচির ৩০তম দিনে ঢাকা মহানগর উত্তরের প্রেসক্লাব, পল্টন, বিজয়নগর এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল শেষে পথসভার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, ফ্যাসিজমের মিডিয়া ডনরা অতীতে আওয়ামী স্ট্রাটেজি বা কৌশল প্রণয়ন করেছে। হাসিনাপুত্র জয় এবং রেহানাপুত্র ববির আওয়ামী গবেষণা প্রতিষ্ঠান সিআরআই এর নির্দেশনায় আওয়ামী ডিজাইন করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর আওয়ামী গুজব ছড়ানোর কৌশল এবং সোশ্যাল মিডিয়ার ডিজাইন করছে কারা? আওয়ামী ফ্যাসিজমের মিডিয়া ডনদের সুরক্ষা দিচ্ছে কারা? কেন আমাদের আওয়ামী সন্ত্রাসীদের নাশকতার আশংকায় ১১ দিনের রেড অ্যালার্ট‌ জারি করতে হচ্ছে? দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী সন্ত্রাসী এবং আওয়ামী কৌশল প্রণয়নের মিডিয়া ডনদের আইনের আওতায় এনে দেশের শান্তি ফিরিয়ে আনতে হবে।

পথসভায় আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, জাগপা যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন ফিরোজ, রওশন আলম আকন্দ, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com