• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

হাসপাতালে গিয়ে বদরুদ্দীন উমরের খোঁজ নিলেন নাহিদ

প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫ ১:৪০
আপডেট: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫ ১:৪০

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ বদরুদ্দীন উমরের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ইউনাইটেড হাসপাতালে গেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি বদরুদ্দীন উমরকে দেখতে যান। তার সঙ্গে ছিলেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

রাতেই বিষয়টি নিশ্চিত করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন।

হাসপাতালে নেতৃবৃন্দ উমরের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, তিনি দ্রুত আরোগ্য লাভ করে আবারও জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করবেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম