• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণ, নিহত ১

প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫ ২:২০
আপডেট: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫ ২:২০

ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণ, নিহত ১

সিলেট প্রতিনিধি

ছবি: সংগৃহীত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা মেরামতের সময় চাকা বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

এসময় দুজন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় একজনকে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মোহাম্মদ রোম্মান (২০) নামে একজন মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. আশরাফ আহমদ।

রোম্মান সিলেটের সাহেবের বাজার এলাকার বাসিন্দা। আহত আরেক যুবকের নাম এনামুল মহালদি এলাকার বাসিন্দা।

এ কাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের দুজন কর্মী দুর্ঘটনার শিকার হন বলে নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।

তিনি বলেন, আমাদের চুক্তিবদ্ধ একটি প্রতিষ্ঠান কাজটি করার সময় হঠাৎ এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় বিমানবন্দর কিংবা বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।