• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

মিডিয়া

লন্ডনে বাসে চড়ে নেটিজেনদের প্রশংসা কুড়ালেন তারেক রহমান

প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫ ২:২৮
আপডেট: শনিবার, ২ আগস্ট, ২০২৫ ২:২৮

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর ওই বছরের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য তিনি সপরিবার লন্ডনে যান। এরপর কেটে গেছে প্রায় ১৭ বছর। দীর্ঘ এ সময়ে লন্ডনে অবস্থান করছেন বিএনপির এ শীর্ষ নেতা।

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানা গুঞ্জন ওঠে। তবে তিনি কবে নাগাদ দেশে ফিরবেন তা নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলের শীর্ষ নেতা লন্ডনে সাদামাটা জীবন যাপন করে আসছেন। চড়েন পাবলিক বাসেও। সেখানে তার নেই কোনো গাড়িবহর।

সম্প্রতি তারেক রহমানের বাসে চড়ার কয়েকটি স্থির চিত্র প্রকাশ পেয়েছে। আর তার এমন কাজ নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।

শুক্রবার (১ আগস্ট) গভীর রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তারেক রহমানের বাসে চড়ার কয়েকটি ছবি প্রকাশ করা হয়। ওইসব ছবিতে দেখা যায়, বাসের জন্য অপেক্ষা করছে বিএনপির শীর্ষ নেতা। ছাউনিতে অপেক্ষারত তারেক রহমান মোবাইল টিপছেন। বাস আসার পরই যানটিতে ওঠেন তিনি।

ওই পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, ‘সাধারণ জীবনযাপনে অভ্যস্ত তারেক রহমান। যুক্তরাজ্যে বসবাসকালীন কোনো ভিআইপি সুবিধা গ্রহণ না করে পাবলিক ট্রান্সপোর্টে চলাচল করেন সাধারণ মানুষের মতোই। ’

ইতোমধ্যে ওই পোস্টে ৬৫ হাজারের বেশি রিয়্যাক্ট পড়েছে। কমেন্ট পড়েছে প্রায় ৯ হাজার। শেয়ার হয়েছে সাড়ে চার হাজারেরও বেশি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম