• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

সংসদীয় সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে শ্যামনগরে জামায়াতের মানববন্ধন

প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫ ২:৫৫
আপডেট: শনিবার, ২ আগস্ট, ২০২৫ ২:৫৫

সংসদীয় সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে শ্যামনগরে জামায়াতের মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

ছবি : প্রতিনিধি
জাতীয় সংসদের সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪ আসনের সীমানা পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশনের খসড়া গেজেট প্রকাশের প্রতিবাদ জানিয়ে শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে দশটায় শ্যামনগর চৌরাস্তা মোড়ে শ্যামনগর উপজেলা জামায়াতের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ, সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাস্টার রেজাউল ইসলাম, প্রভাষক আব্দুল হামিদ, মাওলানা আমিনুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে গাজী নজরুল ইসলাম বলেন, আসন পুনর্বিন্যাসের নামে শ্যামনগরবাসীর সঙ্গে চরম অবিচার করা হয়েছে। দেশের সর্ববৃহৎ উপজেলা শ্যামনগর ও আশাশুনিকে একত্রিত করে একটি আসনে পরিণত করায় উভয় উপজেলার মানুষের দুর্ভোগ বাড়ানোর চক্রান্ত করা হয়েছে। এই দুই উপজেলা বহু বদ্বীপ ও দুর্যোগপ্রবণ অঞ্চল নিয়ে গঠিত। এ এলাকার মানুষের নিত্যদিনের জীবন প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়। ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন ও দুর্যোগ পীড়িত উপজেলাকে এক আসনে অন্তর্ভুক্ত করা অযৌক্তিক ও জনবিরোধী সিদ্ধান্ত।

মানববন্ধনে দাবি করা হয়- পূর্বের মতো শ্যামনগরকে একটি একক আসন অথবা শ্যামনগর ও কালিগঞ্জকে একত্র করে আলাদা একটি আসন গঠন করতে হবে। ভৌগোলিক কারণে ও জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই গেজেট অবিলম্বে বাতিল করতে হবে।”

সভাপতির বক্তব্যে মাওলানা আবদুর রহমান বলেন, “শ্যামনগর বাংলাদেশের বৃহত্তম উপজেলা। অথচ একে পূর্ণাঙ্গ সংসদীয় আসন না দিয়ে বিভক্ত করে জনগণের রাজনৈতিক অধিকার খর্ব করা হয়েছে। আমরা সরকারের এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই এবং আগের মতো সাতক্ষীরার পাঁচটি আসন পুনর্বহালের দাবি জানাচ্ছি।”

মানববন্ধনে জামায়াতে ইসলামের স্থানীয় কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com