• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

কক্সবাজারে যাত্রীবাহী সিএনজিতে ট্রেনের ধাক্কা, কাটা পড়ে নিহত ৫

প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫ ৩:৪৪
আপডেট: শনিবার, ২ আগস্ট, ২০২৫ ৩:৪৪

 

কক্সবাজার প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর পানিরছড়া-ভারুয়াখালী এলাকায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী সিএনজিতে ট্রেনের ধাক্কায় কাটা পড়ে সিএনজি অটোরিকশার চালক ও যাত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন।

শনিবার (২ আগস্ট) দুপুর ২টা নাগাদ ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে ২জন নারী এবং ৩ জন পুরুষ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে একটি ট্রেন চট্টগ্রামের দিকে ছেড়ে যাচ্ছিল। এসময় ক্রসিং দিয়ে রেলপথ পার হচ্ছিল একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা। কিন্তু ততক্ষণে ট্রেনটি অটোরিকশাটির উপর উঠে পড়ে। তারপর যাত্রীসহ অটোরিকশাটিকে প্রায় ১ কিলোমিটার নিয়ে যায়। এসময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যাত্রীরা পিষ্ট হয়ে যায়। এতে তাদের শরীরের অংশ ছিঁড়ে ছিন্নভিন্ন হয়ে রেললাইনে ছড়িয়ে পড়ে।

ঈদগাঁও ইসলামাবাদ স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার আবদুল কাইয়ুম জানান, সাড়ে ১২টায় কক্সবাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় পর্যটক ৮১৩ নং এক্সেপ্রেস ট্রেনটি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম