জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
এবি পার্টির জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, আগেই ভালো ছিলাম হচ্ছে কলকাতা-দিল্লির বয়ান। যারা এমনটা বলে, তারা কখনো দেশকে নিজেদের মনে করে না।
শনিবার (২ আগস্ট) যুগান্তর কার্যালয়ে আয়োজিত ‘সরকারের এক বছর : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন এবি পার্টির জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের আগে-পরে দেশে গৃহযুদ্ধ এবং দুর্ভিক্ষের মতো পরিস্থিতির তৈরি হওয়ার সব উপকরণ ছিল। তবে অন্তর্বর্তী সরকারের দৃঢ়তায় তেমন অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির অবতারণা হয়নি। তবু যারা বলেন আগেই ভালো ছিলাম–তাদের উদ্দেশ্য
জুলাই অভ্যুত্থানের আগে-পরে দেশে গৃহযুদ্ধ এবং দুর্ভিক্ষের মতো পরিস্থিতির তৈরি হওয়ার সব উপকরণ ছিল। তবে অন্তর্বর্তী সরকারের দৃঢ়তায় তেমন অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির অবতারণা হয়নি।
যারা বলেন আগেই ভালো ছিলাম–তাদের উদ্দেশ্যে এই নেতা বলেন, ‘আমরা সুইজারল্যান্ড থেকে উগান্ডা হয়ে গেছি, ব্যাপারটা এমন নয়। আমরা উগান্ডাই ছিলাম।’
বর্তমান সরকারের আমলে অর্থনীতিতে শৃঙ্খলা ফিরে এসেছে উল্লেখ করে ব্যবসায়ীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন ব্যারিস্টার ফুয়াদ। তিনি বলেছেন, ব্যবসায়ীদের কান্নাকাটি চলছে, সবসময়ই চলে। ব্যবসায়ী নেতাদের হতাশা অমূলক। ব্যবসায়ীদের মধ্যে যারা ফ্যাসিবাদী হাসিনার হাতকে শক্তিশালী করেছেন, তাদের সেই অপকর্মের দায় নিতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, পলিটিক্যাল পার্টির খাসলত বদলায়নি। তারা নিজেদের সংস্কার নিয়ে চিন্তিত না। তাদের খাসলত না বদলালে কিছুই ঠিক হবে না।













