• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ছাত্রশিবির কাউকে শত্রুর সমকক্ষ মনে করে না: জাহিদুল ইসলাম

প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ৫:২০
আপডেট: রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ৫:২০

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কাউকে শত্রুর সমকক্ষ মনে করে না বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, অতীতে যারাই আমাদের নিয়ে ষড়যন্ত্র করেছে, গর্ত খুঁড়েছে, দিনশেষে তারাই সেই গর্তে পতিত হয়েছে।

রবিবার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

ওই পোস্টে তিনি বলেন, ২০২৪ সালের ১ আগস্ট ‘জুলাই আন্দোলনে’ সম্পৃক্ত থাকার কারণে যে আওয়ামী লীগ ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছিল, মাত্র ৫ দিনের ব্যবধানে তারাই দেশ থেকে পালিয়ে গিয়ে জনতার আদালতে নিষিদ্ধ হয়ে গেল। অতীত থেকে শিক্ষা নিন। এটা বেশ কার্যকর। ভবিষ্যতে যদি কেউ নিজেদের গর্তে নিজেরাই পতিত হন, সে দায় ছাত্রশিবির নিবে না।

শিবির সভাপতি বলেন, আসুন ছাত্রসমাজকে গড়ার জন্য পরিশুদ্ধ ছাত্ররাজনীতি করি, না পারলে চুপ থাকা অথবা রাজনীতি ছেড়ে দেওয়া উচিত।

সর্বশেষ তিনি উল্লেখ করেন, ছাত্রশিবির কাউকে শত্রুর সমকক্ষ মনে করে না। হাসবুনাল্লাহ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম