• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নতুন বাংলাদেশে’ র‌্যাব বিলুপ্ত করবে এনসিপি

প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ১২:১০
আপডেট: সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ১২:১০

নতুন বাংলাদেশে’ র‌্যাব বিলুপ্ত করবে এনসিপি

জনতার আওয়াজ
ছবি: সংগৃহীত
‘নতুন বাংলাদেশে’ র‌্যাব বিলুপ্ত করা হবে বলে ইশতেহারে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘আমরা চালু করব কমিউনিটি-ভিত্তিক পুলিশিং এবং মানবাধিকার-কেন্দ্রিক প্রশিক্ষণ। সহিংস অপরাধের প্রতি আমাদের থাকবে জিরো টলারেন্স। আমরা র‌্যাব বিলুপ্ত করব এবং গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ও মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার বন্ধ করতে সুস্পষ্ট আইনি কাঠামো তৈরি করব।’

ইশতেহারে আরও বলেন, ‘আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর সাধারণ মানুষকে ভয় দেখিয়ে, ওয়ারেন্ট ছাড়া তুলে নিয়ে যেতে না পারে। আমরা ঔপনিবেশিক আমলের ১৮৬১ ও ১৮৯৮ সালের পুলিশ আইন যুগোপযোগী করব।’

পুলিশ কমিশন গঠিত হবে জানিয়ে নাহিদ বলেন, ‘আমরা গড়ে তুলব এমন এক কাঠামো, যেখানে পুলিশ হবে মানবাধিকারের রক্ষক, নাগরিকের সেবক। আমরা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর রাজনৈতিক অপব্যবহার বন্ধে ও তাদের বদলি-পদায়নে স্বচ্ছ ব্যবস্থা চালু করতে একটি স্থায়ী পুলিশ কমিশন গঠন করব।’

এনসিপি আহ্বায়ক বলেন, ‘যেকোনো গ্রেপ্তারের ক্ষেত্রে ওয়ারেন্ট বা সুস্পষ্ট কারণের উল্লেখ থাকতে হবে এবং গ্রেপ্তারকারী পুলিশের পদবি ও পরিচয় স্পষ্টভাবে জানাতে হবে। সুস্পষ্ট পেশাগত প্রয়োজন ছাড়া সব পুলিশ সদস্যকে দায়িত্বরত অবস্থায় ইউনিফর্ম পরতে হবে।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমরা প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যকে বডি ক্যামেরার আওতায় আনব, যাতে প্রতিটি পদক্ষেপের জবাবদিহি থাকে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com