• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ৪:৩০
আপডেট: সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ৪:৩০

চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

জনতার আওয়াজ
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম ক্লাবের আবাসিক কক্ষের একটি রুম থেকে সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে ঘটনাস্থল থেকে সেনাবাহিনী ও পুলিশ মরদেহ উদ্ধার করে।

চট্টগ্রাম ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ ক্লাবের গেস্ট হাউসের একটি কক্ষে একা ছিলেন।

আজ অনেক বেলা পর্যন্ত তিনি কক্ষ থেকে বের না হওয়ায় ক্লাবের লোকজন বিচলিত হন। দুপুর ১২টার পর পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে কক্ষের তালা খুলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।’
তিনি আরো বলেন, ‘চিকিৎসকদের ধারণা কক্ষের মধ্যে রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।’

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম বলেন, ‘সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রামের চিকিৎসকদের একটি দল চট্টগ্রাম ক্লাবে এসে সাবেক সেনাপ্রধানের পরীক্ষা-নিরীক্ষা করেন।

পরে তারা সাবেক সেনাপ্রধানকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে তারা জানিয়েছেন।’
এম হারুন-অর-রশীদ ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা।

মুক্তিযুদ্ধে অবদানের জন্য তিনি বীর প্রতীক উপাধিতে ভূষিত হন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com