• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

দেশে আর কোনো আয়নাঘরের সৃষ্টি হবে না: পিন্টু

প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ ৯:৫১
আপডেট: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ ৯:৫১

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত

সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু বলেছেন, দেশে আর কোনো ফ্যাসিস্ট সরকারের ঠাঁই হবে না। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে। আর কোনো আয়নাঘরের সৃষ্টি হবে না।

Advertisement

মঙ্গলবার (৫ আগস্ট) টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপির উদ্যোগে জুলাই বিপ্লব দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেল জীবনের দুর্বিষহ স্মৃতি তুলে ধরে আবদুস সালাম পিন্টু বলেন, স্বৈরাচারী হাসিনা সরকার জেলখানায় আমাকে মেরেই ফেলেছে। যেটুকু বেঁচে আছি, তা আপনাদের দোয়া ও আশীর্বাদে ।

ভূঞাপুর বাসস্ট্যান্ড মুক্তমঞ্চে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সম্পাদক সেলিমুজ্জামান সেলু, সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, বাজার বণিক সমিতির সভাপতি শাহজাহান কবির লিটন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম খান প্রমুখ।

এর আগে আবদুস সালাম পিন্টুর নেতৃত্বে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং জুলাই বিপ্লবে শহীদ পলাশের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম