• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদস্মৃতিস্তম্ভে প্রশাসন ও বিএনপির শ্রদ্ধাঞ্জলী

প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫ ১২:১৩
আপডেট: বুধবার, ৬ আগস্ট, ২০২৫ ১২:১৩

9656596

নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদস্মৃতিস্তম্ভে প্রশাসন ও বিএনপির শ্রদ্ধাঞ্জলী

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন বিএনপিসহ বিভিন্ন দপ্তর ও রাজনৈতিক দল এবং শহীদ পরিবারের সদস্যরা এ শ্রদ্ধা জানান।
এদিন প্রথমে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে জেলা প্রশাসন এবং পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নেতৃতে পুলিশ প্রশাসন শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা পুলিশ, র্যা ব, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শ্রদ্ধা নিবেদন করেন।
পরে জেলা বিএনপি, মহানগর বিএনপি, জাতীয় নাগরিক পার্টি এবং জুলাই শহীদ পরিবারের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ২০২৪ সালের আজকেই এই দিন যা আমরা ৩৬ জুলাই হিসেবে বলে থাকি এটি ঐতিহাসিক একটি দিন। হাজারও ছাত্রজনতার রক্তের বিনিময়ে এই গণঅভ্যুত্থান হয়েছে। দীর্ঘ দেড় দশকের জুলুম, অত্যাচারের বিরুদ্ধে এই গণঅভ্যুথান হয়েছিল।

96665986 1


নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির শ্রদ্ধা
অপরদিকে নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার (৫ জুলাই) সকালে শহরের হাজীগঞ্জ এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এমন একটি দেশ চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না। আইনের সুষ্ঠ প্রয়োগ ঘটবে। কারো অধিকার হরণ হবে না। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। দেশের প্রতিটি সিস্টেম একটি নির্দিষ্ট গতিতে চলবে। আমরা এই গণঅভ্যুথানে শহীদ হওয়া সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com