• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পলাতক স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ: তারেক রহমান

প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ ৭:৫১
আপডেট: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ ৭:৫১

পলাতক স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ: তারেক রহমান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একজন প্রকৃত বাংলাদেশী জাতীয়তাবাদী বিশ্বাসী মানুষের জীবনের প্রথম এবং শেষ দিন বাংলাদেশী হওয়া উচিত। তার বিশ্বাস এবং আদর্শের একমাত্র পরিচয়। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব গণতন্ত্রের প্রতি দৃঢ় অবস্থানের সাথে কিন্তু আমাদের বিন্দুমাত্র পার্থক্য নেই। স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে এই স্বৈরাচারের মনোজাগরণ প্রতিরোধ ও প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ । এই দেশকে কোন চরম পন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা ও লক্ষ্য।

রবিবার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত “আমরা ভার্চুয়ালি শুনবো ও বলবো” এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, মানুষের ভোটাধিকারের প্রশ্নে , গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাক স্বাধীনতার পক্ষে একটা অবাধ সুষ্ঠ নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অর্থাৎ দেশে একটি একাউন্টেবল ( জবাবদিহি) একটি অবস্থা তৈরি করা একান্তই প্রয়োজন। আমরা মানুষের অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করতে পারি। যদি আমরা একটি একাউন্টেবল রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হই। এটি সম্ভব মানুষের ভোটের অধিকার রক্ষার পর থেকে।

যুগে যুগে কবি সাহিত্যিকার নির্ভিক চিত্তে মুক্তির কথা বলেছেন কবিরাই জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কবিতা ছিল ৭১ মুক্তিযুদ্ধে প্রেরণার উৎস, যুদ্ধের ময়দানে ক্ষুদা যন্ত্রণার ক্লান্তিকে পরাজিত করেছিল কবিতার প্রেরণা। ৯০ এর দশক জুড়ে এবং আমরা যেটা দেখেছি গতদিন যুগ ধরে চলে আসা স্বৈরাচারের বিরুদ্ধে যেটা সাম্প্রতিক সময়ে উদ্ভাষিত হয়েছে। যার পূর্ণতা পরিপূর্ণতা ঘটেছে ২৪ এর সফল গণ আন্দোলনে গণঅভ্যুত্থানে একইভাবে।

সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com