• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

দুবাই বিএনপি নেতা হুমায়ুন কবির সুমনের পিতার মৃত্যুতে শোক প্রকাশ

প্রকাশ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ ২:৫৪
আপডেট: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ ২:৫৪

দুবাই বিএনপি নেতা হুমায়ুন কবির সুমনের পিতার মৃত্যুতে শোক প্রকাশ

দুবাই বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির সুমন এর বাবা মোহাম্মদ মুছা মিস্ত্রি (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজেউন।

মুছা মিস্ত্রির মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সংযুক্ত আরব আমিরাত বিএনপি, বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম ইউএই, জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউএই, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ, ইউএই বিএনপির অঙ্গ, সহযোগী সংগঠন সহ প্রবাসী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

মোহাম্মদ মুছা মিস্ত্রির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বৃহত্তর চট্রগ্রাম জাতীয়তাবাদী ফোরাম ইউএই’র যুগ্ম আহবায়ক এম এনাম হোসেন।

এক শোক বার্তায় তিনি বলেন, মোহাম্মদ মুছা মিস্ত্রির মৃত্যুতে আমি তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। সৎ, সজ্জন, ধার্মিক, পরোপকারী ও আদর্শবান মানুষ হিসেবে মরহুম মুছা মিস্ত্রিকে এলাকার সবাই সম্মান ও শ্রদ্ধা করতেন। নিজ এলাকায় সমাজসেবক হিসেবে বিভিন্ন জনকল্যাণমূলক কাজের সঙ্গে তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসিব এবং শোকে মুহ্যমান পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

এম এনাম হোসেন শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com