• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সমাবেশ বিকেলে, সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের ঢল

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২ ১২:৫১
আপডেট: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২ ১২:৫১

 

দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির পূর্বঘোষিত সমাবেশ আজ।

সমাবেশ শুরু হওয়ার কথা দুপুর ২ টায়। তবে সকাল থেকেই ঢাকা মহানগর সহ-বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড-খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ স্থলে সমবেত হচ্ছেন।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ আয়োজনে এই সমাবেশ শেষ হওয়ার কথা রয়েছে বিকেল ৫ টায়। সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দিবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে।

সমাবেশকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর মোড়ে মোড়ে অতিরিক্ত সদস্য মোতায়েন ও সাদা পোশাকে সতর্ক অবস্থানে রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম