• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

নিউইয়র্কে আওয়ামী লীগ কর্মীদের ওপর হামলায় আহত ২, আটক ১

প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৩৩
আপডেট: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৩৩

নিউইয়র্কে আওয়ামী লীগ কর্মীদের ওপর হামলায় আহত ২, আটক ১

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: ভিডিও থেকে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামী লীগের সমাবেশে হামলা করেছে বিএনপির নেতা-কর্মীরা। এই ঘটনায় বিএনপির একজনকে আটক করা হয়েছে।

জানা যায়, জাতিসংঘে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ভাষণের পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি সমাবেশের আয়োজন করে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। নিউইয়র্ক পুলিশ ব্যারিকেড দেওয়ার পাশাপাশি কর্মসূচির জন্য আলাদা জায়গা নির্ধারণ করে দেয়। এর পর সমাবেশ শেষে ফেরার পথে হামলার শিকার হন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতা হৃদয় মিয়া।

প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমকে জানান, বিএনপির রিয়াজ রহমান চড়াও হলে আত্মরক্ষার চেষ্টা করেন হৃদয়। এ সময় পুলিশ দুজনকেই ধরে ফেলে। এরপর আরেক পুলিশ ঘটনার বর্ণনা দিলে হৃদয়ের হ্যান্ডকাফ খুলে হাসপাতালে নেওয়া হয় আর রিয়াজকে আটক করা হয়।
Ezoic

এর আগে সমাবেশ চলাকালে ভার্জিনিয়া আওয়ামী লীগের সভাপতি জি আই রাসেল ‘ভুলে’ বিএনপির বেষ্টনীতে ঢুকে পড়নে ইউনূসের ব্যঙ্গচিত্র সংবলিত ‘গার্বেজ ক্যান’ হাতে নিয়ে। এ সময় বিএনপি কর্মীরা ইউনূসের সমর্থনে স্লোগান দিয়ে রাসেলের ওপর হামলা চালায়। এতে রাসেল আহত হন।

জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামী লীগের পূর্বঘোষিত ‘যেখানে ইউনূস, সেখানেই প্রতিরোধ’ কর্মসূচিতে কয়েক শ নেতা-কর্মীর সমাগম ঘটে। অন্যদিকে ইউনূসের ভাষণের সমর্থনে বিএনপি আয়োজিত শান্তি সমাবেশস্থলও ছিল নেতা-কর্মীতে পূর্ণ।