• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

অন্তর্বর্তী সরকারকে নস্যাৎ করার পরিকল্পিত প্রচেষ্টা চলছে: রিজভী

প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩
আপডেট: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩

অন্তর্বর্তী সরকারকে নস্যাৎ করার পরিকল্পিত প্রচেষ্টা চলছে: রিজভী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারকে নস্যাৎ করার পরিকল্পিত প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের হাটাব আতলাশপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রদলের সাবেক নেতাকে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে সহায়তা প্রদান শেষে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘বিগত সময়ে চারজনের পরামর্শে শেখ হাসিনা সব অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে গেছে। তাদের পরামর্শে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ছাত্র জনতাকে গুলি করে, বোমা মেরে হত্যা করা হয়েছে। এখন অন্তর্বর্তী সরকার থাকা সত্ত্বেও অপরাধীরা দাপিয়ে বেড়াচ্ছে। প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও আওয়ামী লীগের দোসররা অবস্থান করছে।’

তিনি প্রশ্ন তোলেন, ‘যারা এই দোলনের উপর হামলা করেছে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, প্রটেকশন পাচ্ছে—তাদেরকে স্থানীয় প্রশাসন কেন গ্রেপ্তার করছে না? আমাদের দাবি আজকের মধ্যে ওইসব অপকর্মকারীদের গ্রেপ্তার দেখতে চাই।’

রিজভী সতর্ক করে বলেন, ‘এখানে যদি আরেকটা কোনো ঘটনা ঘটে তাহলে এর জন্য দায়ী থাকবে নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসন।’

হামলাকারীদের পক্ষে কোনো দলীয় নেতার জড়িত থাকার বিষয়ে তিনি কঠোর বার্তা দেন। রিজভী বলেন, ‘হামলাকারীদের বিষয়ে এত সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও তারা যদি প্রকাশ্যে ঘুরে বেড়ায়, কেউ যদি সেই অপকর্মকারীদের প্রটেকশন দেয়—তারা কারা? প্রশাসনকে এগুলো জানানো প্রয়োজন, আমাদেরকেও জানানো হোক।’

তিনি আরও বলেন, ‘দলেরও কোনো ব্যক্তি এ কাজে জড়িত থাকলে তার বিরুদ্ধে দলীয় চূড়ান্ত শাস্তি হিসেবে বহিষ্কার করা হবে, সে যত বড় নেতা হোক না কেন।’

রিজভী জানান, এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন এবং যদি দলের কেউ এই ঘটনায় জড়িত পাওয়া যায় সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও অভিযোগ করে বলেন, ‘দোলন ভূঁইয়ার মতো দলের সামান্য কর্মীও আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডব থেকে রেহাই পায়নি। আওয়ামী দোসররা নানাভাবে আশ্রয় নিয়ে সমাজে তাণ্ডব চালাচ্ছে। প্রশাসন এখানে নিশ্চুপ কেন? অপরাধীদের ছবি তো পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। আমি শুনেছি তারা বিভিন্ন বালু মহাল, ঘাট দখল করে ব্যবসা করছে। প্রশাসন কি তাহলে ঠুটো জগন্নাথ হয়ে আছে?’

রিজভী বলেন, ‘শেখ হাসিনা চারজনের মাধ্যমে সব অপকর্ম করেছে। তার উপদেষ্টা তারেক সিদ্দিকী তাকে পরামর্শ দিয়েছিলেন কিছু মানুষকে মেরে ফেলার জন্য। এমন রক্তপিপাসু মনোভাবের জন্য দেশ কোনো সভ্য দেশ হতে পারে না।’ তিনি দাবি করেন, ‘সরকারের শীর্ষসূত্র থেকে হত্যাসহ বিভিন্ন অপকর্মের নির্দেশনা এসেছে এবং দেশের মানুষ এসব পুনরাবৃত্তি চাইছে না।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা বলেছিলেন, দরকার হলে আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে বোমা বর্ষণ করো। এমন রক্তপিপাসু খুনি মানসিকতার ব্যক্তি এতদিন দেশ চালিয়েছিল। শেখ হাসিনার সরকারে থাকার জন্য শিশুদের হত্যা করেছে, প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে। এ দেশের মানুষ আর এসব ঘটনার পুনরাবৃত্তি চায় না।’

এদিকে ঘটনাস্থলে আহত ছাত্রনেতা মো. দোলন ভূঁইয়া ও অন্যান্য আহতরা রয়েছেন। রিজভী তাদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন এবং ঘটনার ন্যায়সিদ্ধির অনুরোধ জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com